প্রকৃতির এক অপূর্ব আশ্চর্য


প্রকৃতি কি শক্তিশালী! পথে হেঁটেই স্পর্শ করলাম লক্ষ বছরের ইতিহাস। পাথর গিরিখাত দুই দেয়াল। কেউ তাদের নড়াচ্ছে না, আপনা আপনি সরে যাচ্ছে প্রতি বছর প্রায় ৫ সে:মি করে।

এই সেই পয়েন্ট যেখানে পৃথিবীর দুই টেকটনিক প্লেট রয়েছে! পশ্চিমে উত্তর আমেরিকান প্লেট এবং পূর্বদিকে ইউরেশীয় প্লেট। মাঝে হাঁটছি আমি। সুমেরু বৃত্তের কাছাকাছি পৃথিবী গ্রহের কনিষ্ঠ স্থলভূমিগুলির অন্যতম দেশ আইসল্যান্ডের থিংভেলি ন্যাশনাল পার্কে এটি অবস্থিত।

jagonews24

বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই দেশে! প্রকৃতি আর ভৌগোলিক ইতিহাস যেন কথা বলছে এই দেশের প্রতিটি ভূমিতে! উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দেশ আইসল্যান্ড, পূর্বে গ্রীনল্যান্ড, আর এর পশ্চিমে রয়েছে ইউরোপে।

jagonews24

ভ্রমণ প্রতিমুহূর্তে আমাকে পৃথিবীকে দেখার নতুন নতুন দৃষ্টি দিচ্ছে। আইসল্যান্ডের প্রতিটি কোনায় কোনায় দেখেছি এমন আশ্চর্যজনক পাহাড়, প্রকৃতি, আগ্নেয়গিরি- যা দেখে মুক্তি মনে হবে আমি কোন ভিন গ্রহে চলে এসেছি। আমার দেখা সেরা দেশ আইসল্যান্ড।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *