প্রথম পোস্টারেই রহস্যের জাল | প্রথম আলো


পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশের হরর ঘরানার অন্যতম বড় বাজেটের আয়োজন আন্ধার। সিনেমাটির বড় একটি অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে এসব কাজ করা হয়েছে। রাফীর বিশ্বাস, দেশের চলচ্চিত্রে হরর ঘরানায় দীর্ঘদিনের যে শূন্যতা রয়েছে, আন্ধার তা অনেকটাই পূরণ করতে পারবে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন ও স্বর্ণালী চৈতি।
পোস্টারেই সিনেমাটির মুক্তির সময় ঘোষণা করা হয়েছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অক্টোবরে বড় পর্দায় আসছে আন্ধার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *