বগুড়ায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত


বগুড়ার সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সান্তাহার জংশনের কাছে এ ঘটনা ঘটে। এতে রাজশাহী এবং রংপুরমুখী বড় ট্রেনগুলোর চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ব‌গি‌টি লাইনে নি‌তে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। 

সান্তাহার রেল স্টেশনের মাস্টার খাদিজা খাতুন জানিয়েছেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশনে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সান্তাহারে এবং তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুরে আটকে আছে।

তিনি জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেন‌টি পৌঁছালে লাইন ক্লিয়ার করতে আনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হো‌সেন জানিয়েছেন, রাজশাহী ও রংপুরমুখী বড় ট্রেনগুলো না চললেও বগুড়ামুখী ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *