‘বদলি’ হিসেবে খেলতে গিয়ে টিম অব দ্য টুর্নামেন্টে হৃদয়


লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয়েছে তাওহীদ হৃদয়-সাকিব আল হাসানের দল জাফনা কিংসের। কলম্বোয় তাদের ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস।

তবে দল না জিতলেও দারুণ পারফরম্যান্সে টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন হৃদয়। তিনজন বিদেশির মধ্যে আছে তার নাম।

জাফনার হয়ে ৫ ম্যাচ খেলে ৭৫.৫০ গড় এবং ১৯৮.৬৮ স্ট্রাইকরেটে ১৫১ রান করেন বাংলাদেশের হৃদয়।

ভাগ্য বোধ হয় একেই বলে! হৃদয়ের হয়তো লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগই হতো না। বাংলাদেশেরই আরেক তারকা তাসকিন আহমেদের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে যোগ দেওয়া হৃদয় কিংসের ব্যাটিংয়ে যেন এক ঝটকায় বদল এনে দেন।

দলে যোগ দেওয়ার পর পাঁচ ইনিংসে তার রান-৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০। প্রতিটি ইনিংসই এসেছে দুর্দান্ত স্ট্রাইক রেটে।

মাত্র পাঁচ ম্যাচ খেললেও হৃদয়ের ঝড়ো ক্যামিওগুলো কিংসের মিডল অর্ডারে এনে দেয় বাড়তি গতি ও আগ্রাসন। তার বিস্ফোরক ব্যাটিংই দলকে ফাইনালে ওঠার পথে বড় ভূমিকা রাখে।

টিম অব দ্য টুর্নামেন্ট
লাহিরু উদারা (ক্যান্ডি রয়্যালস), স্যাম হার্পার (গল গ্যালান্টস), কামিল মিশারা (জাফনা কিংস), চারিথ আসালাঙ্কা (গল গ্যালান্টস), কামিন্দু মেন্ডিস (কলম্বো ক্যাপস), তাওহীদ হৃদয় (জাফনা কিংস), দুনিথ ওয়াল্লালাগে (জাফনা কিংস), ওয়ানুজা সাহান (কলম্বো ক্যাপস), ইশান মালিঙ্গা (গল গ্যালান্টস), লিজাড উইলিয়ামস (জাফনা কিংস), নুয়ান থুসারা (ক্যান্ডি রয়্যালস)।

এমএমআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *