বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০


প্রকাশিত: ০৯:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৬  


আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বিস্ফোরণের পর উদ্ধারকারী দলের কার্যক্রম


বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এর মূল কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুতে এর সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার কারণ এবং সেখানে বিস্ফোরক সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো দেশটির গণমাধ্যমে বলেছেন, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক এবং ছয়জন সামরিক সদস্য রয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *