‘বাগেশ্বরী শিল্প–প্রবন্ধাবলী’ বই নিয়ে ঢাবি বন্ধুসভার পাঠচক্র
অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাগেশ্বরী শিল্প–প্রবন্ধাবলী’ বই নিয়ে পাঠচক্রের আসর করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২২ আগস্ট বিকেলে টিএসসি ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে এই চিরায়ত শিল্পালোচনার বইটি নিয়ে নানান মত-দ্বিমতের আড্ডায় মেতে ওঠেন ঢাবি বন্ধুসভার সদস্যরা। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মেহেরাজ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সভাপতি ইফাদ হাসান, বইমেলা সম্পাদক তাসকীন ফায়েজীন, দপ্তর সম্পাদক নাফি বিন মামুন, সাংগঠনিক সম্পাদক ইশিতা জাহান ও সদস্য মেহেরুন নেসা।
