বিপিসির চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ‍উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর বিপিসি একজন নিয়মিত চেয়ারম্যান পেলেন।

এর আগে গত ২৬ জুলাই বিপিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি খালি থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর ৫ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।

এরপর ৫ দিন খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *