বিয়ের বাজারের সঙ্গে লাইফস্টাইলের সব আয়োজনে লাক্সারি শপিং স্প্রি 'এমস্কয়ার ফিট- সিজন টু: দ্য ওয়েডিং এডিট’


র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে দুই দিনব্যাপী এই আয়োজনকে বলা হচ্ছে ওয়েডিং ফেস্ট। তবে সেখানে গিয়ে মনে হবে, বিয়েকে উপলক্ষ করে যেন সাজানো হয়েছে লাইফস্টাইলের সব আয়োজনে লাক্সারি শপিং স্প্রি।

বিয়ের আয়োজন মানেই শুধু বর-কনের পোশাক, গয়না কিংবা সাজসজ্জা নয়। বিয়েকে ঘিরে যে বিশাল প্রস্তুতি, সেখানে পোশাক থেকে প্রসাধনী, গয়না থেকে ঘরসজ্জা—প্রয়োজন হয় আরও কত কিছুর। সেই প্রয়োজন ও উৎসবের আবহকে এক জায়গায় নিয়ে রাজধানীতে বসেছে ‘এমস্কয়ার ফিট—সিজন টু: দ্য ওয়েডিং এডিট’।

২৭ আগস্ট শুরু হওয়া, র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে দুই দিনব্যাপী এই আয়োজনকে বলা হচ্ছে ‘ওয়েডিং ফেস্ট’। তবে সেখানে গেলে মনে হবে, বিয়েকে উপলক্ষ করে যেন আয়োজিত হচ্ছে লাইফস্টাইলের সব আয়োজনে লাক্সারি শপিং স্প্রি।

হোটেলের গ্র্যান্ড বলরুম, উৎসব হল ও পুলসাইড—তিনটি জায়গাজুড়ে চলছে এই আয়োজন। পুলসাইডে তৈরি হয়েছে ফুড হল।

উৎসবমুখর সাজসজ্জার মধ্যে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে সেখানে সময় কাটানোর পাশাপাশি পছন্দের খাবারও উপভোগ করা যাচ্ছে। আর অন্য দুটি পরিসরে সাজানো হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের পসরা।

শাড়ি, পোশাক, বুটিক ও ডিজাইনার লেবেল থেকে শুরু করে প্রসাধনী, ত্বকের যত্নের পণ্য, গয়না, ফার্নিচার ও হোম ডেকোর—বিয়ের প্রস্তুতিতে যা যা প্রয়োজন হতে পারে, তার সবই মিলছে এখানে।

ফলে কেবল হবু বর-কনেই নন, বিভিন্ন বয়সের মানুষও ঘুরে দেখছেন স্টলগুলো। কেউ এসেছেন কেনাকাটার জন্য, কেউবা পরিবারের সঙ্গে উৎসবের আবহ উপভোগ করতে।

দেশীয় ব্র্যান্ডের আধিক্য

এবারের আয়োজনে অংশ নিয়েছে দুই শতাধিক ব্র্যান্ড। এর প্রায় ৯৫ শতাংশই বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনার লেবেল।

এবারের আয়োজনে অংশ নিয়েছে দুই শতাধিক ব্র্যান্ড
প্রায় ৯৫ শতাংশই বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনার লেবেল

সারাহ করিম কতুর, হাউস অব আহমেদ, হুমায়রা খান, সামারা হায়দার ডিজাইনস, মুনস বুটিক, এলাফ, সোনিয়া মুসা ঢাকা, আফসান বিন্দু, তানাশ, সিমিলি ওত কুতুর, এক্সোটিক, পোলকা ড্রপস, হোয়াই সো সানজিদা, রিটেইল রেমেডি, অনন্যা অদিতি, রঙিলা হোম, বেয়ার গ্রাস, অল ফ্রম ইন্ডিয়া ও পুকিস লিটল জয়—এমন প্রতিষ্ঠিত ও নতুন অনেক ব্র্যান্ড নিজেদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে।

আয়োজকদের ভাষ্য, দেশীয় ডিজাইনারদের পাশাপাশি আন্তর্জাতিক অংশগ্রহণও রয়েছে এবারের আয়োজনে।

কোরিয়া থেকে এসেছে একটি ত্বকের যত্নের ব্র্যান্ড

কোরিয়া থেকে এসেছে একটি ত্বকের যত্নের ব্র্যান্ড এবং পাকিস্তান থেকে অংশ নিয়েছে একটি ডিজাইনার ব্র্যান্ড। বিদেশি অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো প্রয়োজনীয় নিয়ম মেনে কর পরিশোধ করে মেলায় অংশ নিয়েছে বলেও জানান আয়োজকেরা।

বিয়ের বাজার থেকে নতুন সংসার

বিয়েকে কেন্দ্র করে আয়োজন হলেও পণ্যের বৈচিত্র্যেই আলাদা হয়ে উঠেছে এই উৎসব। গয়নার স্টলগুলোতে গোল্ড প্লেটেড গয়নার পাশাপাশি রয়েছে সোনা ও হীরার গয়নাও। পাশাপাশি রয়েছে ফার্নিচার ও ঘরসজ্জার নানা উপকরণ।

গয়নার স্টলগুলোতে গোল্ড প্লেটেড গয়নার পাশাপাশি রয়েছে সোনা ও হীরার গয়নাও
এই আয়োজন শুধু হবু বর-কনের কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না

অর্থাৎ, বিয়ের পোশাক ও গয়না কেনার পাশাপাশি নতুন সংসার সাজানোর প্রয়োজনীয় কিছু জিনিসও খুঁজে নেওয়ার সুযোগ থাকছে এখানে। ফলে এই আয়োজন শুধু হবু বর-কনের কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; পরিবারের অন্য সদস্যদের জন্যও রয়েছে নানা পছন্দের সুযোগ।

তিন বান্ধবীর উদ্যোগ

এই আয়োজনের পেছনে রয়েছেন তিন বান্ধবী—কাশফিয়া নেহরীন, সাবরীন খান ও ফার্স ফারুক। তাঁদের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘এমস্কয়ার ফিট’–এর উদ্যোগেই আয়োজন করা হয়েছে এই মেলা।

তিন আয়োজকের পরিকল্পনায় বছরে তিনবার এমন আয়োজন করা হয়

‘এমস্কয়ার ফিট’ নামটির ভাবার্থ ‘প্লেস অব ফেস্টিভ্যাল’—উৎসবের জায়গা। তিন আয়োজকের পরিকল্পনায় বছরে তিনবার এমন আয়োজন করা হয়। এটি দ্বিতীয় বছরের আয়োজন, তাই নাম দেওয়া হয়েছে ‘সিজন টু’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের মূল আয়োজনগুলো বিয়ে ও দুই ঈদকে ঘিরে। এর আগে ওয়েস্টিন ও আলোকির মতো ভেন্যুতেও মেলার আয়োজন হয়েছে। এবারের পরিসর বড় হওয়ায় এবং বিপুলসংখ্যক অতিথি ও ব্র্যান্ডকে জায়গা দেওয়ার সুবিধা থাকায় র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনকে বেছে নেওয়া হয়েছে।

এটি হয়ে উঠেছে এক ধরনের লাইফস্টাইল উৎসব

কেনাকাটার বাইরে

তিন বান্ধবীর উদ্যোগে শুরু হওয়া এই আয়োজন ধীরে ধীরে শুধু কেনাকাটার জায়গা হয়ে থাকছে না। বিয়ের মতো জীবনের বড় একটি উৎসবকে ঘিরে ফ্যাশন, সৌন্দর্য, খাবার, গয়না, ঘরসজ্জা ও জীবনযাপনের নানা অনুষঙ্গকে একই ছাদের নিচে এনে এটি হয়ে উঠেছে এক ধরনের লাইফস্টাইল উৎসব।

একদিকে এখানে যেমন বিয়ের পোশাক ও গয়না কেনার সুযোগ রয়েছে, অন্যদিকে রয়েছে সৌন্দর্যচর্চা, খাবার, ঘর সাজানো কিংবা নতুন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রের আয়োজন। বাংলাদেশের পরিচিত ডিজাইনার ও ব্র্যান্ডের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উপস্থিতি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশগ্রহণ মেলাটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

নতুন উদ্যোক্তাদের উপস্থিতি মেলাটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে

সব মিলিয়ে ‘এমস্কয়ার ফিট—সিজন টু: দ্য ওয়েডিং এডিট’ বিয়ের বাজারকে শুধু কেনাকাটার জায়গা হিসেবে না দেখে সেটিকে ঘিরে তৈরি হওয়া পুরো জীবনযাপনের চিত্রকেই সামনে আনছে। বিয়ের প্রস্তুতি তাই এখানে হয়ে উঠেছে কেনাকাটা, খাবার, ফ্যাশন ও উৎসব—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ লাইফস্টাইল অভিজ্ঞতা।

ছবি: হাল ফ্যাশন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *