বিয়ে করলেন অভিনয়শিল্পী মহসিনা আক্তার


বিয়ে করলেন অভিনয়শিল্পী ও নির্দেশক মহসিনা আক্তার।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। তাঁর স্বামী ইরফান উদ্দিন পেশায় একজন সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী।

দুজনই স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের সঙ্গে যুক্ত আছেন। একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই সম্পর্কটা বিয়েতে গড়ায়।

বিষয়টি নিয়ে মহসিনা গণমাধ্যমকে বলেন, ‘ও একজন সংবেদনশীল মানুষ। আমি যেভাবে মানুষ, সোসাইটিকে দেখি, সে–ও (ইরফান উদ্দিন) একই রকমভাবে দেখে। ফলে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’

কনে সাজে মহসিনা আক্তার

ইরফান উদ্দিন ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’, ‘দ্য সানফ্লাওয়ার’সহ বেশ কয়েকটি কনটেন্টের সিনেমাটোগ্রাফি করেছেন। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে অভিনয় করেছেন ইরফান। শিগগিরই লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা রয়েছে ইরফানের।

২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশিত ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মহসিনা। পরের বছর সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে গঠিত হয় স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। নাট্যদলটির প্রতিষ্ঠাতা সদস্য মহসিনা ও ইরফান।

‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘আমি বীরাঙ্গনা বলছি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন মহসিনা। মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাট্য নির্দেশনাও দিয়েছেন তিনি।

‘তবুও জেগে উঠি’, ‘ইন্দুর-বিলাই খেল’, ‘শেষরক্ষা’, ‘ওয়েটিং ফর লেফটিজ’সহ বেশ কয়েকটি নাটক নির্দেশনা দেন তিনি।

মঞ্চনাটকের বাইরে ‘জয়া আর শারমিন’ সিনেমায়ও দেখা গেছে মহসিনাকে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *