বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে


এর আগে ২১ বছরের সংসার
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা।

প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। দীর্ঘ দাম্পত্যের অবসানের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ।
অন্যদিকে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক শুরুর পরও অর্জুন তাঁর সন্তানদের জীবনে বাবার দায়িত্ব পালন করে গেছেন। নতুন সম্পর্ক ও আগের সংসারের সন্তানদের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিও তাঁর ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।

প্রেম থেকে পরিবার
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক শুরু হয়েছিল প্রেম দিয়ে। এরপর বিয়ে ছাড়াই তাঁরা পরিবার শুরু করেন। দুই সন্তানের জন্মের পরও দীর্ঘ সময় তাঁরা আইনি বিয়ে করেননি। তাঁদের কাছে সম্পর্কের সংজ্ঞা ছিল সামাজিক বা আইনি স্বীকৃতির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *