বিলসের চেয়ারম্যান মজিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম


বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান ভূঞাঁ ও মহাসচিব হয়েছেন নজরুল ইসলাম খান।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিলস এ তথ্য জানায়।

এর আগে শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিলসের ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে সভায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন ও আমিরুল হক আমিন। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সাকিল আখতার চৌধুরী ও আবুল কালাম আজাদ।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম রফিক। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, বাদল খান, এ এ এম ফয়েজ হোসেন, শামীম আরা, শহীদুল্লাহ বাদল ও নাছরিন আক্তার ডিনা। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ বি এম সাজ্জাদ হোসেন, উম্মে হাসান ঝলমল, পুলক রঞ্জন ধর, নার্গিস জাহান, মো. নুরুল আমিন, রবিউল হক, এম আর মঞ্জু ও মো. মজিবর রহমান।

ইএইচটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *