বিষপানে ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে বাবার মৃত্যু


প্রকাশিত: ২০:৪৪, ১৮ আগস্ট ২০২৬  


গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

বিষপানে ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে বাবার মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামে ছেলে লিটন কাজীর (৩২) মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মান্নান কাজী (৬০)। জানাজা শেষে বাবা ও ছেলে একসঙ্গে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গত রবিবার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা অংশ নেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *