ব্রুনোর হ্যাটট্রিকে ইপসউইচকে ৫ গোল দিলো ম্যানইউ


গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। নতুন মৌসুমেও শুরু করেছেন গত মৌসুমের ফর্মকে সঙ্গী করেই। ইপসউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানইউকে জিতিয়েছেন ৫-২ গোলের ব্যবধানে।

গতকাল রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ পারফরম্যান্স করে উড়িয়ে দিয়েছেন ইপসউইচ টাউনকে।

পাঁচ গোল দিয়ে জিতলেও সদ্য প্রিমিয়ার লিগে উন্নতি হওয়া ইপসউইচ টাউনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ২৯ মিনিটে লেইফ ডেভিসের গোলে এগিয়ে যায় ইপসউইচ।

অবশ্য ১১ মিনিট পরই সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ ম্যাচের ৪০ মিনিটে। মাথেউস কুনহার পাস থেকে পাওয়া বল বাম পায়ে শট নিয়ে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলকিপারকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ইউনাইটেড। ৫৬ মিনিটে জ্যাকব গ্রিভসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৬১ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করে ম্যানইউর ব্যবধান বাড়ান ব্রুনো। এর ঠিক ৭ মিনিট পর গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ তারকা। ৪-১ গোলে এগিয়ে যায় ইউনাইটেড

রেড ডেভিলসদের হয়ে এটি ছিল ব্রুনোর দ্বিতীয় হ্যাটট্রিক প্রিমিয়ার লিগে। অন্য হ্যাটট্রিকটি তিনি করেন ২০২১-২২ মৌসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে।

দশম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ। যে তালিকায় আছেন ক্লাবের কিংবদন্তী ওয়েইন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা।

আবার ব্রুনো বনে গেছেন ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে জোড়া হ্যাটট্রিকের মালিক। প্রথমজন হলেন পল স্কোলস।

শুধু হ্যাটট্রিক করেই থামেননি ব্রুনো। ৮২ মিনিটে ব্রুনো আবারও জেগে ওঠেন। ব্রায়ান এনবেউমোকে দিয়ে ৮২ মিনিটে গোল করান তিনি।

ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে ব্যবধান কমান চুবো আকপমকো। তবে তাতে শুধু ব্যবধানই কমেছে। ৫-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *