ব্রুনোর হ্যাটট্রিকে ইপসউইচকে ৫ গোল দিলো ম্যানইউ
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। নতুন মৌসুমেও শুরু করেছেন গত মৌসুমের ফর্মকে সঙ্গী করেই। ইপসউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানইউকে জিতিয়েছেন ৫-২ গোলের ব্যবধানে। গতকাল রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ পারফরম্যান্স করে উড়িয়ে দিয়েছেন ইপসউইচ টাউনকে। পাঁচ গোল দিয়ে জিতলেও সদ্য প্রিমিয়ার লিগে উন্নতি হওয়া ইপসউইচ টাউনের বিপক্ষে…
