ব্লাড ক্যানসারে কি নিভে যাবে ফারাতুলের জীবন


ফারাতুল মাহমুদ হাসান। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র। সে সাত বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। প্রতি মাসে তার চিকিৎসায় প্রয়োজন কয়েক ব্যাগ রক্ত ও নানা ধরনের ওষুধ। এতে তার পরিবারের ব্যয় হয় প্রায় লাখ টাকা।

ফারাতুলের বাবা মো. সাদেকুল ইসলাম বলেন, ফারাতুলের চিকিৎসায় এ পর্যন্ত তাঁদের দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে। ছেলের চিকিৎসার এ ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। চিকিৎসকেরা জানিয়েছেন, ফারাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। নতুন করে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি মানবিক দিক বিবেচনা করে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, হিসাব নম্বর ২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা। (নগদ ও বিকাশ) 01864291327। বিজ্ঞপ্তি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *