ভুলে যাওয়া রাজনীতিবিদদের অবদানের তথ্য নিয়ে নতুন বই


ভুলে যাওয়া রাজনীতিবিদদের অবদান ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সূচিপত্র প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম বলেন, অনেক রাজনীতিবিদ আছেন, যাদের আমরা ভুলে যেতে বসেছি। তাদের অবদান এ দেশের জন্য অনেক। এই বইতে সেসব বিষয় তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, নিজের জ্ঞান ও চিন্তা-চেতনা সম্প্রসারিত করার জন্য এই বই পড়া উচিৎ।

তিনি বলেন, যারা পিছিয়ে পড়েছেন, তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে। তারাও দেশের জন্য অবদান রেখেছেন। ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপত্রের প্রধান নির্বাহী ও প্রকাশক সাঈদ বারী।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, দৈনিক যুগান্তর–এর সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *