মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার গাড়িকে লরির ধাক্কা


 

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্তত চারটি যানবাহনকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার এসআই নাইমুল।

জানা গেছে, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এসআই নাইমুল বলেন, একটি কনটেইনার পরিবহন করা একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় বা ঘটনার বিস্তারিত তিনি জানাতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান তিনি।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *