মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার


তিন মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হচ্ছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে মাছ আহরণ করতে পারবেন জেলেরা।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসনের এ ঘোষণায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও কর্মীদের মাঝে। খুলে দেওয়া হয়েছে শহরের সব বরফ কল।

এর আগে কাপ্তাই হ্রদে মা মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সূত্র জানায়, ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে জেলেরা হ্রদে মাছ ধরতে পারবেন। কাপ্তাই হ্রদে ৬৬টি দেশি ও ছয়টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়।

রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম বলেন, ‌‌‌‌‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, গত বছরের চেয়েও বেশি মাছ অবতরণ হবে এবং সরকারি রাজস্বও বাড়বে।’

মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ ও মাছের অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবু দারদা খান আরমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *