ময়মনসিংহ সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত রাতে উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান চালিয়ে ডিসপ্লে জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরকাটা এলাকা দিয়ে চোরাকারবারিদের অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা।
পরে বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করে। আটককৃত এসব ডিসপ্লের বাজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
