সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
গাজী ফরসাল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তিনি।
কোথায় কখন দাফন এবং জানাজা হবে, সে বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান গাজী ফয়সাল।
