মহাখালী বাস টার্মিনালে যানজট কমাতে দীর্ঘ সময় অপেক্ষমাণ বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।


ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, মহাখালী টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকায় যানজটসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে টার্মিনালের ভেতরে ও আশপাশের সড়কে শৃঙ্খলা ফেরাতে অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়ার অনুরোধ করা হয়। অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ট্রাফিক বিভাগ বলছে, মহাখালী টার্মিনাল এলাকায় যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *