মানুষ হয়েও নবীরা কীভাবে সব পাপ থেকে মুক্ত ছিলেন?


সম্প্রতি এক অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তি শায়েখ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন, ইসমতে আম্বিয়ার মর্মকথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না? নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি?

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন,

আহলে সুন্নত ওয়াল জামাআতের বিশ্বাস অনুযায়ী ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো, নবীদের মধ্যে পাপ করার শক্তি ও সামর্থ্য ছিল, কিন্তু তারা কখনোই কোনো পাপ করেননি। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেছেন, সম্পূর্ণ নিরাপদে রেখেছেন।

তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগিরা গুনাহও করেননি, এমন কি এমন কোনো কাজও কখনো করেননি যা তাদের মহান ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে।

অনেকে ভুলবশত মনে করে থাকেন যে, আম্বিয়া আলাইহিমুস সালামের পাপ করার ক্ষমতাই ছিল না। এই ধারণাটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাসের অন্তর্ভুক্ত নয়।

এ বিষয়ে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারী (রহ.) ‘মিরকাতুল মাফাতীহ’ গ্রন্থে লিখেছেন যে, মাসুম বা নিষ্পাপ নবীগণ নবুওয়াতের দায়িত্ব পাওয়ার আগে এবং পরে উভয় অবস্থাতেই কবিরা ও সগিরা গুনাহ থেকে পুরোপুরি নিষ্পাপ ও মুক্ত ছিলেন। এমন কি ভুলেও তারা কখনো কোনো গুনাহ করেননি।

তাই যারা মনে করেন নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, তাদের এই ধারণাটি একেবারেই ভুল। মূলত গুনাহ করার শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বিশেষ সুরক্ষায় তারা কোনো গুনাহ করেননি।

সূত্র: শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ইউটিউব চ্যানেল

ওএফএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *