মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫
ঢাকার মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. জাওয়াদ ফেরদৌস (২০), মো. ওয়াসিফ (২২), মো. আব্দুল্লাহ আল মাসুম বাধন (২৪), রামিম শেখ (২৫), আজার ফারদিন (৪৭), আরিয়ান আশরাফি (১৯), মো. শাহ আলম (২৭), মো. জাহিদুর রহমান (২২), শাহিদিন আহমেদ (১৯), জাহাঙ্গীর (১৯), কামরুল হাসান রাফি (২২), মো. শাকিল (২৮), মো. ওমর ফারুক (২০), মো. মহেরোব হোসেন (১৯), মো. রিপন (২৭), শাহরিয়ার হোসেন ওরফে ফাগুন (২২), মাহবুব (২১), মো. মারজান (২৪), মোয়াজ সোলায়মান (২২), শ্রী সাগর চন্দ্র সূত্রধর (২২), শাহরিয়ার আহমেদ (২১), মো. আরিফ হোসেন (৩০), সিয়াম (১৮), মো. মুন্না (৩০), মো. ইসমাইল (২২), মো. মনির হোসেন (৪২), লিয়ন ইসলাম (২৩), রাব্বি (২৪), মো. আব্দুল্লাহ আল কবির (২৭), শাওন (১৯), তাহসির (১৮), মো. কামরান ওরফে রেজা (৩০), মো. জসীম উদ্দিন (৫২), মো. রিয়াজ হোসেন, মো. রফিকুল ইসলাম খোকন, ফরিদা বেগম ও জুনায়েদ আলম পারভেজ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/কেএইচকে
