মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে


স্বজনরা ভেবেছিলেন নেপালের ভয়াবহ বন্যায় তিনি মারা গেছেন। তাই চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠার পরিবার তার মৃত্যুতে শোক পালন শুরু করেছিল। ১০ দিন পর, উদ্ধারকারীরা বিধ্বস্ত বেত্রাবতী গ্রামে তার ধসে পড়া বাড়ির ভেতর থেকে তাকে জীবিত অবস্থায় খুঁজে পেয়েছে।

পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনাল বলেন, “চারতলা বাড়িটি বন্যায় প্লাবিত হয়েছিল এবং চোরাবালির মধ্যে ডুবে গিয়েছিল । এর চারপাশে হাঁটার সময় আমরা একটি কণ্ঠস্বর শুনতে পাই, ‘আমাকে বাঁচাও’।”

শনিবার ৪৫ মিনিট ধরে চলা এক উদ্ধার অভিযানে দারনাল ও তার দল চণ্ডিকা কুমারীকে একটি আবদ্ধ স্থান থেকে খুঁজে পান এবং তাকে একটি সেনা হাসপাতালে পাঠান।

দারনাল বলেন, “আমি পরিবারটির সঙ্গে যোগাযোগে ছিলাম এবং তারা ১১ দিনের শোক পালন শুরু করেছিল।”

নেপালের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম বেত্রাবতীতে নিখোঁজ হওয়া শত শত মানুষের মধ্যে চণ্ডিকাও ছিলেন। এলাকাটি কংক্রিটের মতো জমাট বাঁধা সাদা বরফে ঢেকে গেছে। উদ্ধারকারী দলগুলো এখনো বহু মৃতদেহ উদ্ধার করে চলেছে।

উপত্যকাজুড়ে বয়ে যাওয়া প্রবল স্রোতের রেখে যাওয়া ধ্বংসস্তূপের নিচে শহরটির বাজার এবং বেশিরভাগ আবাসিক ভবন, যার কয়েকটি চারতলা পর্যন্ত উঁচু, প্রায় সম্পূর্ণরূপে চাপা পড়ে গেছে। এই দুর্যোগে নেপালজুড়ে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *