মোটরসাইকেলে এসে চাপাতি নিয়ে হামলা, বিকাশ এজেন্ট কর্মীর ৩ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট সদরে বিকাশের পরিবেশক জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর কুদরতী প্রথম আলোকে বলেন, স্থানীয় এজেন্টদের প্রয়োজনীয় নগদ টাকা ও ই-মানির জোগান দেন সানি জাবিরসহ অন্য কর্মীরা। আজ সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোইরসাইকেলে করে ওই এলাকায় যান সানি। এ সময় পেছন থেকে আসা তিনটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি তাঁর পথ রোধ করেন। তাঁরা চাপাতি দিকে তাঁকে কোপাতে যান। অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগ, একটি মুঠোফোন ছিনতাই করে মোটরসাইকেলে তাঁরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আজ দুপুরে হুমায়ুন কবীর কুদরতী বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
