যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক


যশোর জেনারেল হাসপাতালে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান (২৮) নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের আল্ট্রাসাউন্ড বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান যশোর সদরের চাউলিয়া এলাকার বাসিন্দা।

সুত্রে জানা গেছে, বাঘারপাড়ার বাসিন্দা ১৮ বছর বয়সী ওই তরুণী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আল্ট্রাসাউন্ড শেষে বাইরে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে মেহেদী হাসান তাঁর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে তিনি অভিযোগ করেন।

এ সময় আশপাশের লোকজন অভিযুক্ত যুবককে আটক করে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের হেফাজতে দেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *