যশোরে চেয়ারম্যান শামীম রেজা আটক


যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ডিবি পুলিশ চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজাকে আটক করেছে। আটক শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১ টার ডিবি পুলিশের এসআই কামাল তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শামীম রেজাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শামীম রেজা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারি ছিলেন। গত ইউনি নির্বাচনে দল থেকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় প্রার্থী যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *