যাত্রী পারাপারের আড়ালে মাদকের কারবার, চালক-হেলপার আটক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ‘লাল সবুজ’ নামক একটি এসি বাস তল্লাশি করে নয় কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা উক্ত বাসের চালক এবং হেলপার বলে পুলিশ নিশ্চিত করেন।

শনিবার (২২ আগস্ট) সকালে মহাসড়কের ঢাকামুখী লেনের কাঁচপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর সোনাপুরের নূর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই জেলার মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মো. সালাউদ্দিন (২২)।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নোয়াখালী হতে ছেড়ে আসা একটি বাসে করে মাদক বহন করা হচ্ছে। এই তথ্যের খবরে আমরা চেকপোস্ট বসিয়ে লাল সবুজ বাসটি তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করি এবং বহনে জড়িত থাকা চালক ও হেলপারকে আটক করি। গ্রেফতাররা বাসে চড়া যাত্রীদের মালামাল রাখার বক্সের ভেতরে সুকৌশলে মাদক বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আকাশ/এসজেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *