যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ


তবে প্রণালিটি দিয়ে পার হওয়া জাহাজের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হামলার শিকার হওয়া এড়াতে কিছু জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে রাখে।

পণ্য বাণিজ্য বিষয়ক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, এ সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো ছিল ছোট আকারের। এগুলোর মধ্যে দুটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী জাহাজ।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, এর একটি ইরানের দিকের পথ দিয়ে প্রণালি থেকে বেরিয়ে গেছে, আর অন্যটি রাতের আঁধারে প্রণালি পার হয়ে ভারত অভিমুখে চলে গেছে।

এর আগে শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে মোট ১৪টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে একটি ছিল ২০ লাখ ব্যারেল কাতারি অপরিশোধিত তেলবোঝাই বিশাল আকারের ট্যাংকার, যেটি জাহাজটির অবস্থান শনাক্তকারী সংকেত যন্ত্র বা ট্রান্সপন্ডার বন্ধ রেখেই প্রণালি থেকে বেরিয়ে গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *