রাজবাড়ীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু


রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ছোয়াদ উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ। এ সময় হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মেঘনা খামারপাড়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছোয়াদ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুবেলুর রহমান/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *