লস অ্যাঞ্জেলেসে বাফলার নতুন কমিটির প্রথম সভা: ‘বাফলা হবে সেতু, বাধা নয়’
সভাপতির মতে, একটি সংগঠনে সবাই সব বিষয়ে একমত হবেন—এমনটি স্বাভাবিক নয়। মতের পার্থক্য থাকতেই পারে। তবে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে এবং একই সঙ্গে একে অপরের প্রতি সম্মান ও সংগঠনের সংবিধান মেনে চলতে হবে।
আর্থিক অবদানের ক্ষেত্রেও সমতার কথা বলেন সভাপতি। কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ পেশাগত দক্ষতা দিয়ে, কেউ সাংগঠনিক অভিজ্ঞতা দিয়ে এবং কেউ নেপথ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কমিউনিটিতে অবদান রাখেন। তাঁর মতে, প্রতিটি অবদানেরই মূল্য রয়েছে।
নতুন নেতৃত্বের প্রতি তাঁর আহ্বান—সবাইকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিতে হবে, একসঙ্গে কাজ করতে হবে এবং সম্মিলিত সাফল্য নিশ্চিত করতে হবে। নতুন ক্যাবিনেটের সদস্যদের পরিচয় তুলে ধরে সভাপতি ইলিয়াস সিকদার বলেন, তিনি একটি দক্ষ, উদ্যমী ও নিবেদিত দল পেয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট দাউদ বাফাতিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল, অর্থ সম্পাদক ডা. রাসেল মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রতন, জনসংযোগ সম্পাদক মাসুক আল রায়হান এবং সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমী—প্রত্যেকের অভিজ্ঞতা ও ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
