‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন 


প্রকাশিত: ২২:৫৩, ১৫ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:৫৪, ১৫ আগস্ট ২০২৬


নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তার অবদান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

স্মরণসভা শেষে শামস সাঈদ সম্পাদিত ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। 

 

ঢাকা/এসবি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *