সাভারে ছয় মাসে মাদ্রাসাছাত্রকে বারবার ধর্ষণ, ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৫


ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানা-পুলিশ, আশুলিয়া থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল বরগুনা, ভোলা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ‘মামলাটি ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিল করছে। আমরা কনফিডেন্ট, খুব শিগগির বাকি আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার আসামিদের মধ্যে তিনজন ১২, ১৩ ও ১৫ বছর বয়সী কিশোর। তারা তিনজন ওই মাদ্রাসার ছাত্র। অন্য দুজন হলেন মাদ্রাসার শিক্ষক জাবের হোসেন (২১) ও মো. কামরুল ইসলাম (২৬)। আসামিদের মধ্যে তিন কিশোর ও শিক্ষক জাবের হোসেনের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি যাতে এই ঘটনা বাড়িতে না জানায়, সে জন্য তাকে নির্যাতনের অভিযোগ করা হয়েছে অপর আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *