স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু, জানালেন ইসি কমিশনার 


আগামী নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

 মঙ্গলবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নভেম্বরকে লক্ষ্য করে কমিশনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানান তিনি। রহমানেল মাছউদ বলেন, আগামী নভেম্বর থেকেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নির্বাচনের উপযুক্ত সময় সম্পর্কে তিনি বলেন, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচনের মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন থাকায় সেগুলো বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানান কমিশনার রহমানেল মাছউদ।

তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিষয় কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *