ডিএমপির মিডিয়া বিভাগের নতুন মুখপাত্র আকতার হোসেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র হিসেবে মো. আকতার হোসেনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়।
আদেশে আরেক কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির পিওএম দক্ষিণে পদায়ন করা হয়েছে।
ডিএমপির নতুন মিডিয়া মুখপাত্র আকতার হোসেন এর আগে সিলেট থেকে ঢাকায় বদলি হয়ে ডিএমপিতে যোগ দেন। এর আগে, তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আকতার হোসেনের।
টিটি/কেএইচকে
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
