২৯ আগস্ট ‘আলোর ইশকুল’-এর পূর্ণিমা সন্ধ্যায় গান শোনাবেন অনিমা


‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে ‘আলোর ইশকুল: চেতনার আলোকযাত্রা’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সুরের আসর ‘পূর্ণিমা সন্ধ্যা’। আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের পূর্ণিমা সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. অনিমা রায়।

অনিমা রায় এই আয়োজন সম্পর্কে নিজের ফেসবুকের ওয়ালে লিখেছেন, “পরম শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার বললেন গাইতে হবে বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে কোনো এক জ্যোৎস্নারাতে! সকলকে সরাসরি গান শোনাবার এই সুযোগ আমার পরম আনন্দের মনে হলো! যারা আমার গান ভালোবাসেন সকলকে আমন্ত্রণ। গান হবে, আড্ডা হবে .. ভাগাভাগি করবো রবীন্দ্রনাথসহ তিন কবির গান ও কথামালা ২৯ আগস্ট পূর্ণিমার সন্ধ্যায়।”

আয়োজক প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, সংগীতানুরাগী ও সুধীজনদের জন্য এ আসর উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের আয়োজক ‘আলোর ইশকুল’। প্রধান শিল্পী হিসেবে থাকছেন ড. অনিমা রায়, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায়।

‘পূর্ণিমা সন্ধ্যা’ আয়োজনের স্থান বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদ, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা-১০০০।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *