৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জিসপ- এর সংবর্ধনা


জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্দোগে ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহতদের সাহস ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে. এম. জিয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা-১৪-এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের।

এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের সাহস ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *