৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার
প্রকাশিত: ১১:৫৭, ১৪ আগস্ট ২০২৬

সাত সহকারী পুলিশ সুপার ও ৪৯ জন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ চৌধুরী।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারর বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযাী অবসর ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস পুলিশ ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আই) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়।
অবসরে পাঠানো সাত সহকারী পুলিশ সুপারের তালিকা
অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শকের তালিকা
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

