জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক


আমেরিকান জার্নালিজম হিস্টোরিয়ান অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্ট-২০২৬-এর গবেষণা প্রস্তাব মূল্যায়নের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব গ্লোবাল অ্যান্টিসেমিটিজম অ্যান্ড পলিসির রিসার্চ ফেলো মো. আবুসালেহ সেকেন্দার। আবেদনকারীদের গবেষণা প্রস্তাবের বিষয়বস্তু, গুরুত্ব, পদ্ধতিগত দিক ও সম্ভাব্য অবদান বিবেচনায় নিয়ে তিনি প্রস্তাবগুলো মূল্যায়ন করেন।

সম্প্রতি আমেরিকান জার্নালিজম হিস্টোরিয়ান অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্ট-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। গ্রান্টটির আবেদনপত্র মূল্যায়নের অন্যতম বিচারক হিসেবে গবেষণা প্রস্তাব রিভিউয়ের দায়িত্ব পালন করেন আবুসালেহ সেকেন্দার।

বিচারক হিসেবে তিনি আবেদনকারীদের গবেষণা প্রস্তাবের বিষয়বস্তু, গবেষণার গুরুত্ব, পদ্ধতিগত দিক ও সম্ভাব্য গবেষণা অবদান বিবেচনা করে প্রস্তাবগুলো মূল্যায়ন করেন।

এ বছর যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক রবিন সুন্দরমূর্তি, দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনের যোগাযোগ বিভাগের অধ্যাপক এরিকা প্রিবানিক-স্মিথ, সেন্ট জনস ইউনিভার্সিটির সাংবাদিকতার সহকারী অধ্যাপক এলিজাবেথ ফন্ড্রেন এবং ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট লিটল রকের স্কুল অব মাস কমিউনিকেশনের সহকারী অধ্যাপক রিচার্ড শুমেট এ গ্রান্ট অর্জন করেছেন।

জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্ট সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ গবেষণাকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ গবেষণা গ্রান্ট হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

প্রসঙ্গত, আবুসালেহ সেকেন্দার ২০২৪ ও ২০২৫ সালের আমেরিকান জার্নালিজম হিস্টোরিয়ান অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ রিসার্চ পেপার প্রতিযোগিতারও বিচারক হিসেবে রিভিউয়ারের দায়িত্ব পালন করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *