স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে বহিষ্কার করা হয়েছে।
স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে বহিষ্কার করা হয়েছে। এমনকি ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের এ দুই ছাত্রনেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল আমিন শান্তকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’
