ডিএসইতে নিয়োগে ঘুসের অভিযোগ, ৫০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলার হুমকি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ঘুস ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত এক নারীকর্মীকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন, বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার অঙ্গীকার চাওয়া হয়েছে। অন্যথায় মানহানির মামলা ও অন্তত ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ…
