এএসআই সিরাজুল ইসলামের জবানবন্দিতে ছাত্রশিবিরের দুই নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত উল্লেখিত হয়েছে।


তখন এসআই মুখলেছুজ জামান ফোনে বিষয়টি চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান বলে উল্লেখ করেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই দুজনকে ওসি থানায় নিয়ে যেতে বলেন। তাঁরা দুজনকে থানায় নিয়ে যান।

সিরাজুল ইসলাম বলেন, ২০১৬ সালের ৫ আগস্ট সকালে থানায় এসে তিনি জানতে পারেন গ্রেপ্তার করে আনা দুজনকে ৪ আগস্ট চৌগাছার বন্দুলিতলায় পায়ে গুলি করা হয়েছে। গুলি করেন কনস্টেবল সাজ্জাদ ও কনস্টেবল জহিরুল।

এ মামলার আট আসামির মধ্যে আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক গ্রেপ্তার আছেন। তাঁরা তিনজনই পুলিশের সাবেক সদস্য। যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ এই মামলার পাঁচ আসামি পলাতক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *