প্রত্যাবর্তনে টাইব্রেকারে হেরে বিদায় উইলিয়ামস বোনদের
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে দ্বৈততে তাঁরা সর্বশেষ কোর্টে নেমেছিলেন ২০২২ সালে এই ইউএস ওপেনেই। চার বছর পর সেই একই টুর্নামেন্টের দ্বৈত ইভেন্টে প্রত্যাবর্তনটা ভালো হলো না উইলিয়ামস বোনদের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়ালেও গতকাল রাতে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন দুই কিংবদন্তি।
তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ১০ পয়েন্টের টাইব্রেকারে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চ্যান হাও-চিং এবং মায়া জয়েন্ট জুটির কাছে ৬-৩, ৬-৭ (৬/৮), ৭-৬ (১০/৭) গেমে হেরে যান তারা। দ্বিতীয় সেট টাইব্রেকারে জয়ের পর তৃতীয় সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উইলিয়ামস বোনরা সমতায় ফিরলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেন।
