বিকেলে ঘুম থেকে উঠলেই বিষণ্ণ লাগে কেন


আমাদের রাতের ঘুম মূলত দুই ভাগে বিভক্ত—র‍্যাপিড আই মুভমেন্ট বা স্বপ্নের স্তর এবং নন-র‍্যাপিড আই মুভমেন্ট বা স্বপ্নহীন স্তর। এই স্বপ্নহীন স্তরটি আবার হালকা, মাঝারি ও গভীর ঘুমে বিভক্ত। সাধারণত আমরা যখন চোখ বুজি, তখন জেগে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে হালকা ঘুম পেরিয়ে ননরেম (NREM) স্তরে প্রবেশ করি। এরপর প্রায় এক থেকে দুই ঘণ্টা পার হওয়ার পর আমাদের প্রথম রেম (REM) বা স্বপ্নের ঘুম শুরু হয়।

ড. পেলায়োর মতে, আপনি যদি দুপুরে দেড় ঘণ্টার বেশি ঘুমিয়ে পড়েন, তাহলে ঘুম ভাঙার পর আপনার মেজাজ খিটখিটে হতে বাধ্য। বিজ্ঞানের ভাষায় একে বলে স্লিপ ইনারশিয়া। ব্যাপারটা হলো, আপনার শরীর তখন ননরেম স্তরের একেবারে গভীর ঘুমে তলিয়ে ছিল। সেখান থেকে হঠাৎ কেউ আপনাকে টেনে তুললে শরীর সেটা কিছুতেই মেনে নিতে চায় না। শরীর চায় আরও কিছুক্ষণ ওই আরামের ঘুমের রাজ্যে পড়ে থাকতে। এই অবস্থাকে অনেক সময় স্লিপ ড্রাঙ্কেননেস বা ঘুমের ঘোরে মাতাল হয়ে থাকাও বলা হয়। তখন শরীর ব্যথা করে, মাথা কাজ করে না এবং নিজেকে খুব বিভ্রান্ত মনে হয়।

এখন প্রশ্ন হলো, এই সমস্যা কি শুধু দুপুরে ঘুমালেই হয়, নাকি রাতে ঘুম থেকে ওঠার পরও আপনার একই রকম লাগে? ড. পেলায়ো বলছেন, যদি দিনে বা রাতে যেকোনো সময় ঘুম থেকে ওঠার পরই আপনার মেজাজ এমন খিটখিটে থাকে, তবে বুঝতে হবে আপনি আসলে মারাত্মক ঘুমহীনতায় ভুগছেন। এর আরেক নাম স্লিপ ডিপ্রাইভেশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *