শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


প্রকাশিত: ২২:০২, ৬ সেপ্টেম্বর ২০২৬  
আপডেট: ২২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট


শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ তুলে প্রস্তাবিত আইন নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। 

ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিধান আইন হিসেবে গ্রহণ করা উচিত নয়।

তিনি প্রস্তাবিত আইনটি নিয়ে শরিয়াহ বিশেষজ্ঞ ও ইসলামী ফাউন্ডেশনের আলেমদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানান। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা না করে চলতি অধিবেশনেই আইনটি পাস না করার অনুরোধ করেন।

এর পর বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *