প্রার্থনার সময় মানব মস্তিষ্কে কী রূপান্তর ঘটে


আধুনিক নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান এক যুগান্তকারী সত্য উন্মোচন করেছে। ব্রেন স্ক্যানের মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে প্রার্থনার সময় মানুষের মস্তিষ্কে যে গভীর রূপান্তর ঘটে, তা কোনো অলীক ভ্রম নয়; বরং এটি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও শারীরিক বাস্তবতা।

বিশেষ করে নামাজ বা প্রার্থনায় নিমগ্ন থাকাকালে মানব মস্তিষ্ক কীভাবে স্রষ্টার সঙ্গে এক জীবন্ত সংলাপে যুক্ত হয়, তা আধুনিক গবেষণায় বিশদভাবে প্রমাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের টমাস জেফারসন ইউনিভার্সিটি হসপিটালের স্নায়ুবিজ্ঞানী ডা. অ্যান্ড্রু নিউবার্গ দীর্ঘকাল ধরে ধর্মপ্রাণ মানুষ ও সংশয়বাদীদের মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে গবেষণা পরিচালনা করেন।

তিনি ক্ষতিকর প্রভাবহীন বিশেষ তেজস্ক্রিয় উপাদান প্রয়োগ করে ‘স্পেক্ট’ (এসপিইসিটি–সিঙ্গেল-ফোটন এমিশন কম্পিউটেড টমোগ্রাফি) স্ক্যান প্রযুক্তির মাধ্যমে মুসলিম ইমাম, ক্যাথলিক নান, তিব্বতি সন্ন্যাসী এবং ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী ধ্যানমগ্ন ব্যক্তিদের মস্তিষ্ক গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

এই গবেষণায় মস্তিষ্কের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ—‘ফ্রন্টাল লোব’ এবং ‘প্যারাইটাল লোব’-এ অভাবনীয় পরিবর্তন লক্ষ করা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *