কেন্টে হাসানের সাফল্যের রহস্য কী
খালেদের পারফরম্যান্সেও নিজের খুশির কথা জানিয়েছেন হাসান, ‘বোলিংয়ে সঙ্গী হিসেবে খালেদকে সঙ্গে পাওয়ায় অবশ্যই ভালো লেগেছে। ওর জন্য আমি খুবই খুশি। কেন্টের হয়ে নিজের প্রথম ম্যাচেই তিনটি উইকেট নিয়েছে। আশা করি, পরের ইনিংসেও ওর ভালো যাবে।’
কেন্ট দলে দুজন বাংলাদেশি খেলায় বাংলাদেশের সমর্থকেরাও যে খুশি সেটাও টের পেয়েছেন হাসান, ‘দুজন কেন্টের হয়ে খেলছে, এতে বাংলাদেশের মানুষও খুব খুশি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যা ঘটেছে, তারপর এ বিষয়টি আমাদের জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।’
অস্ট্রেলিয়ায় কী ঘটেছে সেই গল্পটা নিশ্চয়ই আপনার জানা!
