পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন


কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পারভেজ মো. আবুল কালাম নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থ অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাওহীদুল আনোয়ার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহের আলীর ছেলে।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দেন পারভেজসহ কয়েকজন। এসময় তারা বাড়ির মালামাল লুট এবং ওই পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেন। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

সায়ীদ আলমগীর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *