এবার স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হচ্ছেন মেসি
স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন লিওনেল মেসি। একটি সূত্র ইএসপিএন-কে নিশ্চিত করেছে।
এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। তাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব আছে। এই চুক্তি এখনও যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন হওয়া এবং স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের ওপর নির্ভর করছে।
সবকিছু চূড়ান্ত হয়ে গেলে এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কর্নেলারও মালিকানা কিনেছেন। এই বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দলটি কিনেছিলেন তিনি।
তবে দেশের প্রথম পেশাদার ক্লাব হিসেবে এলদেনসের ওপর বিনিয়োগ করছেন মেসি, কর্নেলা আধা পেশাদার ক্লাব। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড ইতোমধ্যে উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের আংশিক শেয়ার কিনেছেন তার বন্ধু ও ইন্টার মায়ামি তারকা লুইস সুয়ারেজের সঙ্গে।
এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত। ইতিহাসের বেশিরভাগ সময় তারা স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে খেলছে। ক্লাবটি এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে।
রোহান/সা.এ.
