বাঁধনের ওপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু বিচার দাবি
বিবৃতিতে বলা হয়, ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাঁধন ও তাঁর সহশিল্পীরা ইতালিতে অবস্থান করছেন। তাদের ভাষ্য, হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাও ক্ষুণ্ন করেছে।
জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে বাঁধনসহ দেশের অনেক শিল্পী নিজেদের অবস্থান প্রকাশ করেছিলেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একজন শিল্পীর মতের সঙ্গে দ্বিমত পোষণ করার অধিকার সবার আছে। তবে তাঁকে অপমান, ভয় দেখানো বা তাঁর ওপর হামলা করার অধিকার কারও নেই।
দৃশ্যমাধ্যম সমাজ বলেছে, ‘রাজনৈতিক মতের বিরোধিতা কখনো সহিংসতার লাইসেন্স হতে পারে না।’ একজন নারী শিল্পীর ওপর হামলা ও প্রকাশ্যে হেনস্তাকে তারা কোনো প্রতিবাদের ভাষা নয়, বরং সহিংসতা হিসেবে উল্লেখ করেছে।
